রাস্তা বন্ধ করে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর প্রগতি সরণিতে সু-প্রভাতের বেপোরয়া বাসের চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় আবারও ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগ, ফার্মগেট, প্রগতি সরণীসহ একাধিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের বিক্ষোভে রাজধানী জুড়ে উত্তাল পরিস্থিতি। শিক্ষার্থীদের অবরোধের কারণে পুরো রাজধানী কার্যত অচল হয়ে পড়েছে। এতে তীব্র যানজট ও পরিবহন সংকট পড়েছে। ফলে অসহনীয় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। দীর্ঘক্ষণ যানজটে আটকে ও যানবাহনের অপেক্ষায় থেকে অনেকে হেঁটে গন্তব্যে রওনা হচ্ছেন।
শিক্ষার্থীরা জানিয়েছে, কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ক্লাস হবে না। প্রথমে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা অবরোধ করে। পরে তাদের দাবি-দাওয়ার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেয়ায় ক্রমেই তা উত্তপ্ত হয়ে উঠছে।
বুধবার (২০ মার্চ) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। দাবি আদায়ে বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণ ভাবে স্লোগান দিচ্ছেন তারা।
রাজধানীর বসুন্ধরা আবাসিক গেট ও যমুনা ফিউচার পার্কের সামনে রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকাল সাড়ে ৯টার দিকে তারা রাস্তা অবরোধ করে। অবরোধকারীরা সকলই বিইউপির ও এআইইউবির শিক্ষার্থী।
ফার্মগেট এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করতে গেলে পুলিশ তাদের প্রথমে সড়িয়ে দেয়। এর কিচ্ছুক্ষণ পরে শিক্ষার্থীরা আবারও রাস্তায় এসে জড়ো হয়ে বিক্ষোভ করছে।
বেলা সাড়ে ১১টার দিকে কোট সংস্কারের দাবিতে গড়ে ওঠা সাধারণ শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নেয়। এতে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের কলেজ-স্কুলের শিক্ষার্থীরাও।
আন্দোলনে অংশ নেওয়া বিইউপির শিক্ষার্থী এহাসানুল হক গণমাধ্যমকে বলেন, ‘আমাদের দাবি আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুধবার আবারও সড়কে অবস্থান নিয়েছে। শুধু প্রতিশ্রুতি নয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিক্ষার্থীদের পাশেই অতিরিক্ত পুলিশ অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে প্রগতি সরণির নর্দ্দায় সড়ক দুর্ঘটনায় সু-প্রভাত (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হয়। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ৮ দফা দাবি ঘোষণা করেন এবং বুধবার সকাল ৮টা পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করেন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed