সিলেটে স্বামীর হুমকিতে নিরাপত্তাহীন মনোয়ারা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু ও আইনজীবী স্বামী এরশাদুল হকের অবিরত হুমকির মুখে সামাজিকভাবে নিরাপত্তাহীন এক নারী।
নগরীর উত্তর বালুচরের ফোকাস ৩০১ নম্বর বাসার বাসিন্দা মনোয়ারা বেগম তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে হাজির হয়ে এই অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনোয়ারা বেগম জানান, তার স্বামী বালুচরের আরামবাগ ৪ নম্বর রোডের ৫ নম্বর বাসার মৃত এটি মাজহারুল হকের ছেলে আইনজীবী এরশাদুল হক। তাদের সংসারে এক কন্যাশিশু আছে। বালুচরে একটি ফার্নিচারের কারখানা রয়েছে মনোয়ারা বেগমের। প্রেমের সম্পর্কে বিয়ে হওয়ায় স্বামীকে নিয়ে তিনি আলাদা বাসায় বাস করছিলেন। বর্তমানে তার স্বামী ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। প্রায়ই তিনি তার কাছে টাকা ধার চাইতেন। টাকা না দিলে স্বামী শারীরিক নির্যাতন করতেন। এতে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। গত দু’মাস ধরে তারা আলাদা বসবাস করছেন। গত ১১ মার্চ তার স্বামী বাসায় এসে তার ওপর হামলা চালান। এ ঘটনায় তিনি শাহপরাণ থানায় একটি জিডি (সাধারণ ডায়েরী নং- ৫৩০) দায়ের করেন। জিডি করার কারণে ছাত্রলীগ নেতা নিপু আমাকে তার অফিসে যেতে বলেন। তিনি যেতে রাজি না হলে গত ১৪ মার্চ নিপু মোনোয়ারা বেগমের বাসায় যান। এসময় তিনি জিডি তুলে নিতে এবং একটি স্ট্যাম্পে স্বাক্ষর করতে হুমকি দেন এবং তার স্বামী এরশাদুল হকের সাথে সম্পর্কে ছিন্ন করতে বলেন। এতে রাজি না হওয়ায় নিপু আমাকে দেখে নিবেন বলে হুমকি দিয়ে চলে যান। এ ঘটনায় শাহপরাণ থানায় মনোয়ারা বেগম বাদি হয়ে নিপু ও তার স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে জিডি (নং-৬৫৮) দায়ের করেন।
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed