বিয়ের অনুষ্ঠানে মদ পানে বাবা-ছেলের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদী রেলগেটস্থ হরিজন পল্লীতে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত বাংলা মদ পান করে একই দিনে বাবা-ছেলের করুণ মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মার্চ) সকালে বাবার এবং দুপুরে ছেলের মৃত্যু হয়। নিহতরা হলেন- ঈশ্বরদীর মেথরপাড়ার হরিজন সম্প্রদায়ের রমেশ (৬০) ও তার ছেলে সোহাগ (২৭)।
হরিজন সম্প্রদায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের বাড়িতে গত দুই দিন যাবৎ বিয়ের অনুষ্ঠান চলছিল। নিজেদের তৈরি বিষাক্ত বাংলা মদ পান করে সোমবার সকালে প্রথমে রমেশ মারা যান। দুপুরে ছেলে সোহাগও মারা যান। এই বিষাক্ত বাংলা মদ অতিরিক্ত পরিমাণে পান করার কারণেই বাবা- ছেলের মৃত্যু হয়েছে। পরে বাবা ও ছেলেকে পাশাপাশি মাটি চাপা দিয়ে সৎকার করা হয়।
ঈশ্বরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহীদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মদ পান করার কারণেই তাদের মৃত্যু হয়েছে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed