Main Menu

সিলেটে ট্রাক-অটোরিকসা সংঘর্ষে মা-ছেলে নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বেড়াতে এসে সড়ক দূর্ঘটনায় সেনা কর্মকর্তার স্ত্রী ও ছেলে নিহত হয়েছেন। এতে আরও ২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ২টার দিকে গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি থেকে জাফলং যাওয়ার পথে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের সতিগ্রামের মোড়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সেনাবাহিনীর সার্জেন্ট সোজা আহমদের স্ত্রী ইলোরা পারভীন (৩৮) ও তার ছেলে সাজিদ মিয়া (৬)। ঢাকা সেনানীবাস থেকে তারা সিলেটে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

আহতরা হলেন, সোজা আহমদের পরিবারের সাথে আসা জনৈক আবদুর রশিদের ছেলে মাহিন ও সজিব।

গোয়াইনঘাট থানার ওসি মো. আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোয়াইনঘাটের সতিগ্রামের মোড়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর সার্জেন্ট সোজা আহমেদের স্ত্রী ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অটোরিকশার আরও দুই যাত্রী। হতাহতদের গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed