বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট বাতিল
স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচ বাতিল ঘোষণা করা হয়েছে। সমঝোতার ভিত্তিতে বাতিল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আগামীকাল শনিবার ওই মসজিদের খুব কাছাকাছি ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থানীয় সময় শুক্রবার দুপুরে ওই হামলার ঘটনার পর ম্যাচটি বাতিল করা হয়েছে।
এর আগে শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের সময় এই গোলাগুলি শুরু হয়। এক বন্দুকধারী জুম্মার আযানের পর স্থানীয় আল নুর মসজিদে হামলা চালায়। হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। ৩ বাংলাদেশিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে বাড়তে পারে।
এঘটনায় অল্পের জন্য বেঁচে গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চ শহরের এই আল নুর মসজিদের পাশেই অনুশীলনে ছিলেন তামিম-মুশফিকরা। লিটন দাস ও নাঈম হাসান ছাড়া সবাই অনুশীলন শেষে মসজিদে নাম পড়তে যাচ্ছিলেন।
মসজিদের প্রবেশের ঠিক আগে এক নারী তাদের সতর্ক করে দেন যে ‘মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছে, ভেতরে গোলাগুলি চলছে।’ এরপর ক্রিকেটারা দৌঁড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। ক্রিকেটাররা দৌড়ে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের মাঠে ঢুকে যান। এই ঘটনায় তারা বেশ আতঙ্কিত।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
Manual5 Ad Code স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
Manual3 Ad Code স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনারRead More



Comments are Closed