নিউজিল্যান্ডে মসজিদে হামলায় নিহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। ৩ বাংলাদেশিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
দেশটির গণমাধ্যম দৈনিক ওটাগো এই ২৭ জন নিহতের খবর দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের সময় এই গোলাগুলি শুরু হয়। এক বন্দুকধারী জুম্মার আযানের পর স্থানীয় আল নুর মসজিদে হামলা চালায়।
এঘটনায় অল্পের জন্য বেঁচে গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চ শহরের এই আল নুর মসজিদের পাশেই অনুশীলনে ছিলেন তামিম-মুশফিকরা। লিটন দাস ও নাঈম হাসান ছাড়া সবাই অনুশীলন শেষে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন।
মসজিদের প্রবেশের ঠিক আগে এক নারী তাদের সতর্ক করে দেন যে ‘মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছে, ভেতরে গোলাগুলি চলছে।’ এরপর ক্রিকেটারা দৌঁড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। ক্রিকেটাররা দৌড়ে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের মাঠে ঢুকে যান। এই ঘটনায় তারা বেশ আতঙ্কিত।
Related News
ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার
Manual5 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অন্যতম প্রধান উদ্যোগ ‘বিনা মূল্যের পুষ্টিকরRead More
২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের পূর্বাভাস
Manual3 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব রাজনীতিতে ‘চীনা নস্ট্রাডামুস’ হিসেবে পরিচিতি পাওয়া প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষকRead More



Comments are Closed