মুম্বাইয়ে ফুট ওভারব্রিজ ভেঙে নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে ফুট ওভারব্রিজ ভেঙে ২ নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ সময় কমপেক্ষ ৩৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি।
বৃহস্পতিবার (১৪ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টারমিনাস রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুম্বাই পুলিশ এক টুইটে এ দুর্ঘটনার কথা জানিয়েছে।
অন্যদিকে, মুম্বাই পুলিশের যুগ্ম কমিশনার অমিতেশ কুমার সাংবাদিকদের বলেন, ‘ঘটনাস্থলে যাতে দ্রুত উদ্ধারকারীরা ঢুকতে পারেন আমরা সেই চেষ্টা করছি।’
Related News
২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের পূর্বাভাস
Manual2 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব রাজনীতিতে ‘চীনা নস্ট্রাডামুস’ হিসেবে পরিচিতি পাওয়া প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষকRead More
মালয়েশিয়ায় জরুরি অবস্থা
Manual5 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার বনভূমিতে লাগা ভয়াবহ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে দক্ষিণ-পূর্বRead More



Comments are Closed