Main Menu

সিলেটে ছাত্রলীগ নেতাকে কুপালো শিবির

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মদন মোহন কলেজে শিবিরের অতর্কিত হামলায় ছাত্রলীগের এক নেতা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পৌণে ১টায় মদন মোহন কলেজ ক্যাম্পাসের টিচার্স কমন রুমের সামনে ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কলেজ ছাত্রলীগ নেতা রকি দেবকে কুপিয়ে আহত করে শিবিরের কয়েকজন নেতাকর্মি। আহত রকি বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে শিবিরের হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে মদন মোহন কলেজ ছাত্রলীগ। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে না পারলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual4 Ad Code

মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সানি বলেন, সকালে শিবিরের কিছু কর্মী কলেজে তাদের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছিল। তখন রকির নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা তা প্রতিহত করেন। এর কিছুক্ষণ পর শিবির কর্মীরা মুখোস পরে এসে তার উপর অতর্কিত হামলা চালায়।

Manual7 Ad Code

সিলেট কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code