নিরাপদ খাদ্য সরবরাহে হাইকোর্টের রুল
বৈশাখী নিউজ ডেস্ক : দেশের নাগরিকদের জন্য মাছ-মাংসসহ নিরাপদ খাদ্য সরবরাহে সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সেই সঙ্গে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতের কেন নির্দেশ দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
এছাড়া মাছ-মাংস অন্যান্য খাদ্যের নিরাপদ সরবরাহে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার একটি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
বোতলজাত পানি নিয়ে করা এক রিটের সাথে সম্পূরক এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিার রুলসহ আদেশ দেন।
খাদ্য সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, বিএসটিআইয়ের মহাপরিচালক ও পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জে আর খান রবীন। আর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
Related News
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবRead More
শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডRead More



Comments are Closed