হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরতলীর নোয়াগাঁওয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
নিহত শিশু দিয়া আক্তার ওই গ্রামের আব্দুল জলিলের মেয়ে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান জানান, দিয়া বৃহস্পতিবার দুপুরে পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় পরিবারের সকলের অগোচরে অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
« ভুটানকে হারিয়েই সেমিতে মেয়েরা (Previous News)
(Next News) সিলেটে ছাত্রলীগ নেতাকে কুপালো শিবির »
Related News
হবিগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টা পর অষ্টম শ্রেণিরRead More
মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান, ১০ নারী-পুরুষ আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০Read More



Comments are Closed