Main Menu

সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইঘাট উপজেলার ধোপাগুল এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবক মো. বাহার (২২) গোয়াইঘাট উপজেলার সালুটিকরের আঙ্গরজুর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।

Manual6 Ad Code

শুক্রবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় ধোপাগুলস্থ বড় ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

স্থানীয়রা জানান, মালাবাহী ট্রাক সালুটিকর থেকে ছেড়ে সিলেট আসার পথে ধোপাগুলের বড় ব্রিজের সামনে মোটরসাইকেল আরোহী বাহারকে চাপা দিলে গুরুতর আহত হয় সে।

পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ভর্তির কিছুক্ষন পর চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই মো. ওমর ফারুক আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code