সুনামগঞ্জে দুটি বসতঘর আগুনে পুড়ে ছাই
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ শহরের উত্তর আরপিন নগরে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আগুনে পুড়ে যাওয়া পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুনে নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কিভাবে তা এখনও জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত বদরুল আলম জানান, আগুনে বসতঘরের মূল্যবান আসবাবপত্রসহ অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আরেক ক্ষতিগ্রস্ত ফরিদা বেগম জানান, অগ্নিকাণ্ডে তার প্রায় দুই লাখ টাকার আসবাবপত্র নষ্ট হয়েছে।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সুলেমান বলেন, ‘প্রায় ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আমরা আগুনে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনও বোঝা যাচ্ছে না।’
Related News
সুনামগঞ্জে পুলিশের কাছ ছিনিয়ে নেওয়া আসামি হাতকড়াসহ লাইভে!
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ডাকাতির মামলার একRead More
প্রকৌশলীদের স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিবে লাফার্জহোলসিম
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের নেতৃস্থানীয় নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসিRead More



Comments are Closed