সড়ক দুর্ঘটনায় মেক্সিকোতে ২৫ শরণার্থী নিহত
আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় মধ্য আমেরিকার ২৫ অভিবাসন প্রত্যাশী নিহত ও ২৯ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে গুয়েতমালা সীমান্তবর্তী মেক্সিকোর চিয়াপাস রাজ্যে এ দুর্ঘটনা ঘটে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
রাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর এক বিবৃতিতে এতথ্য নিশ্চিত করেছে।
এতে বলা হয়, একটি ট্রাকে করে মধ্য আমেরিকার এসব অভিবাসন প্রত্যাশীকে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় একটি পিক-আপ ট্রাকের সঙ্গে কার্গো ট্রাকটির সংঘর্ষে মহাসড়ক থেকে এটি ছিঁটকে পড়ে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed