Main Menu

কবর থেকে মরদেহ তুলে জাঁকজমক অনুষ্ঠান!

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: মৃতের জন্য অন্তেষ্টিক্রিয়া বা শেষকৃত্য অনুষ্ঠানের মতো ধর্মীয় বা সামাজিক রীতি প্রায় সব দেশেই রয়েছে। তবে মৃত্যুর সপ্তাহখানেক পর মৃতদেহকে কবর থেকে তুলে এনে অন্তেষ্টিক্রিয়া চলছে, এমন হয় কি?

জানা গেছে, এমনই এক অদ্ভুত সামাজিক রীতি পালন করে আসছেন ইন্দোনেশিয়ার সুলাওয়েসি পর্বতের বিচ্ছিন্ন একটি গ্রামবাসী।

একবার নয়, এমনটি করা হয় প্রতি তিন বছর পর পর। সে গ্রামের অধিবাসী তোরাজান উপজাতি গত কয়েক শতাব্দী ধরে এমন অদ্ভুত রীতি পালন করে আসছেন। শতাব্দী প্রাচীন এ রীতির নাম ‘মানিন’।

দেশটির এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দারা প্রতি তিন বছর পর পর তাদের মৃত স্বজনদের দেহ কবর থেকে তুলে আনেন।

Manual3 Ad Code

মৃতদের পুরনো কাপড় বদলে নতুন কাপড় পরিয়ে দেন। এর পর সাজিয়ে-গুজিয়ে হইহুল্লোড় করে বাড়ি নিয়ে যান তারা। মৃতকে আবার সমাধিস্থ করার আগে কফিনকে মেরামত ও সুসজ্জিত করেন তারা। এ ছাড়া মৃতকে বাড়ি নিয়ে পালন করা হয় নানা ধরনের অনুষ্ঠান।

Manual6 Ad Code

তোরাজান উপজাতির বিশ্বাস, এই মৃত্যুই জীবনের শেষ নয়, এটি শুধু আধ্যাত্মিক জীবনে প্রবেশের একটি পর্যায়। এ ছাড়া মৃতদের আত্মা প্রিয়জনের কাছে ফিরে আসে বলেও বিশ্বাস করেন তারা।

তাই প্রতি বছর মৃতরা কেমন আছেন তা দেখতে এবং মৃতের পরিজনরা কেমন আছেন, তা দেখাতে মৃতকে কবর থেকে তুলে আনা হয়।

Manual2 Ad Code

এভাবে তিন বছর ধরে চলে এমন রীতি। অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে এমন অদ্ভুত রীতি শতাব্দী ধরে পালন করে আসছেন তোরাজানরা। অনেকে বেশ জাঁকজমকে এই রীতি পালন করে থাকেন।

Manual2 Ad Code

‘মানিন’ রীতি এখনও একইভাবে পালিত হচ্ছে তোরাজান উপজাতিতে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code