Main Menu

গোলাপগঞ্জে সরকারি ভূমি দখলের অভিযোগ

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সরকারি ভূমি দখল করে কাঁটাতারের বেড়া দেয়ার পর এবার পাকা দালানকোঠা নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার আমুড়া ইউনিয়নের আমনিয়া ইসলামটুল জামে মসজিদের শিকপুর ফেরীঘাটের রাস্তার সামনের অংশের এ ভূমিটি দখল করা হয়।

এমন অভিযোগ এনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জির কাছে অভিযোগ করেছেন উপজেলার আমনিয়া ইসলামটুল গ্রামের লুৎফুর রহমান।

গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) এসি ল্যান্ডের কাছে দেয়া ওই অভিযোগ থেকে জানা যায়, উপজেলার আমুড়া ইউনিয়নের আমনিয়া ইসলামটুল গ্রামের মসজিদের সামনে দিয়ে যাওয়া শিকপুর ফেরীঘাটের রাস্তার পাশে রয়েছে সরকারের খাস ভূমি। এছাড়া ভূমির পাশে রয়েছে ব্যক্তি মালিকাধীন ভূমি। জেল নং ২৫, খতিয়ান নং ১ ও ১১৯৬ দাগের এ ভূমি কৌশলে দখল করে নিয়েছেন আমুড়ার ভূইয়ারপাড়া গ্রামের মো. জগলু মিয়া। প্রথমে তিনি কাঁটাতারের বেড়া দিয়ে দখল করে নেয়ার পর এখন স্থায়ীভাবে পাকা খুঁটি স্থাপন করে নির্মাণ করেছেন দোকানকোঠা।

Manual6 Ad Code

দখলকৃত এ ভূমির পাশে রয়েছে অন্যের ব্যক্তি মালিকানাধীন ভূমি। এ বিষয়ে প্রতিকার ও দখলকৃত ভূমি উদ্ধার করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জির কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

Manual7 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জি বলেন, ‘ঘটনা সম্পর্কে আমি অবগত নই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code