সিলেটে যাত্রা শুরু করলো ‘ওবোন’
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার পর সিলেট এবং যশোর শহরে যাত্রা শুরু করলো নারীদের রাইড শেয়ারিং সেবা ‘ওবোন’। রাইড শেয়ারিং সেবা ‘ওভাই’ এর আরেকটি সেবা হচ্ছে ‘ওবোন’। এতে একজন নারী রাইডার একজন নারী যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দেন।
‘ওভাই’ গত এক বছর ধরে ঢাকা, চট্টগ্রাম, যশোর, রাজশাহী, খুলনা এবং কক্সবাজারে নিজেদের কার্যক্রম চালাচ্ছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ মার্চ থেকে সিলেট এবং যশোরে সেবা দেওয়া শুরু করেছে ‘ওবোন’’। সেখানে ৩০ জন নারী রাইডার যাত্রী সেবা দেবেন। এতে যাত্রীরাও খুব সহজেই ‘ওভাই’ অ্যাপের মাধ্যমে নিতে পারবেন ‘ওবোন’ সেবা। এতে তাদের দৈনন্দিন যাতায়াত আরও নিরাপদ হয়ে উঠবে।
যাত্রীদের সর্বাধিক নিরপত্তার কথা মাথায় রেখেই ‘ওভাই’ ব্যবহার করছে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম, ভিটিএস। এর মাধ্যমে যাত্রী ও ড্রাইভার দুজনেরই অবস্থান সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব।
Related News
সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়াল সালামএয়ার, সপ্তাহে ৫টি
বৈশাখী নিউজ ডেস্ক: যাত্রী চাহিদা বাড়ায় সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে ওমানভিত্তিক উড়োজাহাজ সংস্থা সালামএয়ার।Read More
১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম
পর্যটন ডেস্ক: আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭Read More



Comments are Closed