এইচএসসি পাশ বয়ফ্রেন্ড নিয়োগ বিজ্ঞপ্তি
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ মাধ্যমিক পাশ বেকার ছেলেদের বয়ফ্রেন্ডের চাকরি দিচ্ছে একটি সংস্থা। একাকী মেয়েদের একাকিত্ব কাটাতে বয়ফ্রেন্ড জোগাড় করে দিচ্ছে সংস্থাটি।
যে নারী বয়ফ্রেন্ড ভাড়া করবেন তার নাম এবং সমস্ত তথ্য গোপন রাখা হবে। তবে বয়ফ্রেন্ড বুক করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। কোনো নারী যদি বয়ফ্রেন্ড ভাড়া করতে চান, তাহলে তাকে অনলাইনের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ‘রেন্ট এ বয়ফ্রেন্ড’ নামের একটি অ্যাপের মাধ্যমে এটি করা যাবে।
এই চাকরির পারিশ্রমিক ঘণ্টায় ২৫০ থেকে ৪০০ টাকা। ছেলের যোগ্যতা অনুপাতে নির্ধারণ হবে টাকার অঙ্ক। সে কত শিক্ষিত, দেখতে কেমন- এসব বিষয় তার যোগ্যতা হিসেবে পরিগণিত হবে। যে ছেলের গুণ যত বেশি হবে, টাকার অঙ্কও তত বাড়বে।
তবে ভাড়ার সমস্ত টাকা ‘বয়ফ্রেন্ড’ হিসেবে কাজ করা ছেলেটি নিতে পারবেন না। তার কিছু অংশ দিতে হবে ওই সংস্থাকে।
আবার যে নারী বয়ফ্রেন্ড ভাড়া নেবেন, তার জন্যেও রয়েছে কিছু শর্ত। যেমন- ভাড়া করা বয়ফ্রেন্ড নিয়ে কোনো পার্টিতে যাওয়া যাবে না, তার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক করা যাবে না ইত্যাদি।
আপাতত ভারতের মুম্বাই ও পুনে শহরে এই পরিষেবা চালু হয়েছে।
Related News
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উরুজগান প্রদেশের ৫৭ বছর বয়সী মোহাম্মদ সাদিক ৫৮ সন্তানের ভরণপোষণ করতে গিয়েRead More
মিলনের পর সঙ্গীকেই খাবার বানায় যে স্ত্রী!
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৮ অক্টোবর, বিশ্ব অক্টোপাস দিবস। সমুদ্রের রহস্যময় প্রাণীদের মধ্যে অক্টোপাস বরাবরইRead More



Comments are Closed