দক্ষিণ সুনামগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১
সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী বাজার এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত সুমন মিয়া (২০) উপজেলার পাথারিয়া ইউনিয়নের হাসারচর গ্রামের শফিক মিয়ার ছেলে।
আজ শুক্রবার (৮ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে সুনামগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে সুমন দিরাই যাচ্ছিলেন। তিনি নোয়াখালীবাজার সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে পৌঁছালে দিরাই থেকে সিলেটগামী একটি মালবাহী ট্রাক (সিলেট-ট ১১-০৪১৭) তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক সুমন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক চালকসহ ট্রাকটি আটক করে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই অভিজিৎ সিংহ জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে পুলিশের কাছ ছিনিয়ে নেওয়া আসামি হাতকড়াসহ লাইভে!
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ডাকাতির মামলার একRead More
প্রকৌশলীদের স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিবে লাফার্জহোলসিম
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের নেতৃস্থানীয় নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসিRead More



Comments are Closed