সিলেটে আন্তর্জাতিক নারী দিবস পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
র্যালিটি নগরের রিকাবিবাজার পুলিশ লাইন থেকে বের হয়ে নগরের চৌহাট্টা পয়েন্ট ঘুরে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ।
পরে পুলিশ লাইনে নারী পুলিশ সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশের নারী কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
এছাড়া জেলা পুলিশের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
Related News
দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একেRead More
সিলেটে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় জমির আলী (৪০)Read More



Comments are Closed