Main Menu

নাটক ‘গুল্লি পীর’-এর শুভ মুক্তি শনিবার

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক: সিলেটের বহুল আলোচিত নাটক ‘গুল্লি পীর’ শনিবার (৯ মার্চ) শুভ মুক্তি পাবে। সন্ধ্যা ছয়টায় নাটকটি দেখতে পারবেন ‘দুর্জয় প্রোডাকশন’ ইউটিউব চ্যানেলে।

কামাল আহমেদ দুর্জয়ের পরিচালনায় ও আব্দুল ওদুদ চৌধুরীর রচনায় বর্তমান সময় প্রেম কাহিনী নিয়ে নাটকটি নির্মিত।

Manual5 Ad Code

দুর্জয় প্রোডাকশন এর প্রযোজনায়, দেশ থিয়েটার সিলেট এর সার্বিক সহযোগিতায় এবং তরুণ নির্মাতা বর্তমান সময়ের সিলেটে জনপ্রিয় নাট্য অভিনেতা কামাল আহমেদ দুর্জয় এর পরিচালনায় নাটক ‘গুলি­ পীর’ নির্মিত করা হয়েছে। নাটকে সহকারী পরিচালক ছিলেন সাগর আহমেদ।

এতে অভিনয় করেছেন সিলেটের স্বনামধন্য অভিনেতা শামীম আহমেদ বাদশাহ, ফটো সাংবাদিক শিপন আহমদ, হেনা আলী, সুইটি, আবু তাহের হাওলাদার, জীবন, সাগর, জিমন আহমদ, সালেক, রহমত, আলামিন, সালেক আরো অনেকে।

Manual1 Ad Code

এ ব্যাপারে পরিচালক কামাল আহমেদ দুর্জয় বলেন, এখানে সবচেয়ে বড় হলো ভালবাসা জন্য কোন রূপ দারন করতে হয় না। ভালবাসা হলো সবচেয়ে বড়। মানুষের ভুলের জন্য একটি ভালোবাসা অকালে ঝরে যেতে পারে এই দিকটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমি। আর দেখানো হয়েছে, সমাজের টানাপোড়নে মানুষের প্রতি সাময়িক ভালোবাসার ব্যাঘাত ঘটলেও তা কেবল ক্ষণসময়ের জন্য। প্রেম এক সময় বুঝতে পারে তার শূন্যতা। এখানে মূলত সেই অনুভূতিগুলোই তুলে ধরা হয়েছে। আশা করি দর্শকদের নাটকটি অনেক ভালো লাগবে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code