Main Menu

দেশের ৮৩ উপজেলায় ১০ মার্চ সাধারণ ছুটি

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) আবেদনের পরিপ্রেক্ষিতে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে ১০ মার্চ দেশের ৮৩ উপজেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

প্রথম ধাপের ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর গত ৩ মার্চ আবেদন করে ইসি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ৮৩ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Manual6 Ad Code

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এস এম শাহীনের সই করা নথিতে বলা হয়, ‘পঞ্চম উপজেলা পরিষদের প্রথম ধাপের সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/ প্রতিষ্ঠান/ সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠনের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হলো।’

তবে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যদি কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, তাহলে পরীক্ষার কেন্দ্রগুলো ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক/কর্মচারীরা সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবেন বলেও নথিতে উল্লেখ করা হয়।

Manual6 Ad Code

প্রথম পর্যায়ের তফসিল অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১৯ ফেব্রুয়ারি। আগামী ১০ মার্চ ভোট হবে।

Manual1 Ad Code

প্রথম পর্যায়ে চার বিভাগের ১২ জেলার ৮৩ উপজেলায় ভোট হবে। এর মধ্যে- সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সদর, ছাতক, দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, জামালগঞ্জ, শাল্লা, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলা এবং হবিগঞ্জ জেলার বাহুবল, মাধবপুর, চুনারুঘাট, লাখাই, সদর, নবীগঞ্জ, আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা।

রংপুর বিভাগের পঞ্চগড় জেলার সদর, আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া উপজেলা; কুড়িগ্রামের ভুরুঙ্গামারী, ফুলবাড়ী, উলিপুর, নাগেশ্বরী, রাজারহাট, রাজিবপুর, কুড়িগ্রাম সদর, চিলমারী ও রৌমারী উপজেলা; নীলফামারীর ডোমার, ডিমলা, নীলফামারী সদর, জলঢাকা, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা এবং লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, লালমনিরহাট সদর, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা।

ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সদর, সরিষাবাড়ী, ইসলামপুর, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা এবং নেত্রকোনা জেলার বারহাট্টা, দূর্গাপুর, খালিয়াজুরী, মোহনগঞ্জ, কেন্দুয়া, কলমাকান্দা, মদন, পূর্বধলা ও সদর উপজেলা।

Manual5 Ad Code

রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার সদর, বেলকুচি, চৌহালী, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, তাড়াশ ও উল্লাপাড়া উপজেলা; জয়পুরহাটের সদর, পাঁচবিবি, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলা; নাটোরের বাগাতিপাড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর ও সিংড়া; রাজশাহী জেলার তানোর, গোদাগাড়ী, মোহনপুর, বাগমারা, পুঠিয়া, দূর্গাপুর, চারঘাট ও বাঘা উপজেলা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code