সিলেটে আগুনে পুড়লো কলোনীর ৪টি রুম
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট নগরের একটি কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর রাতে কুয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোর রাত ৪টার দিকে কুয়ারপার এলাকার লাভলু মিয়ার ভাড়া বাসায় আগুন লাগে। এতে চারটি রুমের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের শিখা অন্য বাসা গুলোতে ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসের টিম খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট ফায়ার সার্ভিস অফিস সুত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, মশার কয়েল থেকে আগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হলেও প্রায় ৫ লক্ষাধিক টাকার জিনিসপত্র আমরা রক্ষা করতে পেরেছি। তবে, অগ্নিকান্ডে কয়েকটি টিনসেট ঘর পুঁড়ে যায় বলে জানান তিনি।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি নগরের তালতলায় সুপার শপ বিগ বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
Related News
সিলেটে টিকিট কালোবাজারির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ২ সদস্য আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ট্রেনের টিকিট কালোবাজারি ও অবৈধভাবে টিকিট কেনাবেচার অভিযোগে সিলেটেRead More
সিলেট নগরীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজার এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখিRead More



Comments are Closed