Main Menu

দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত

Manual8 Ad Code

প্রবাস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গার মে ফ্লাওয়ার নামক স্থানে গত মঙ্গলবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতের গুলিতে নিহত হয়েছেন দেলোয়ার হোসেন নামে এক বাংলাদেশি।

ওই সময় ডাকাতের গুলিতে আহত হয়েছেন সফিকুল আলম শাহেদ নামে তার এক ঘনিষ্ঠ আত্মীয়। শফিকুল আলাম শাহেদ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Manual4 Ad Code

নিহত দেলোয়ার হোসেনের বাড়ি ফেনী সদর থানার উত্তর চনুয়া গ্রামে। তার পিতার নাম নূর আহমেদ।

Manual1 Ad Code

আর আহত শফিকুল আলম শাহেদের বাড়ি একই জেলার শিবপুরে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code