Main Menu

ফেনী থেকে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের দক্ষিন সুরমা এলাকা থেকে সুমাইয়া আক্তার (১৭) নামের এক অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার (৬ মার্চ) সন্ধ্যে সাড়ে ৬টার দিকে উপজেলার কদমতলী এলাকার আছমা ইন্টারন্যাশনাল হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

সুমাইয়া ফেনি জেলার সদর থানার মধ্যম চ্যাড়িপুর এলাকার খোরশেদ আলীর মেয়ে।

জানা যায়, সে হারিয়ে গেলে ভিকটিমের বাবা ফেনি সদর মডেল থানায় সাধারন ডাইরী করেন। ফেনী সদর মডেল থানার সাধারণ ডায়রী নং-২৩৩। গত ০৫/০৩/২০১৯ ইং তারিখে তার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেট এর সদর কোম্পানী তাকে উদ্ধারে তৎপর হয় এবং উদ্ধার করতে সমর্থ হয়।

Manual3 Ad Code

র‌্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্প এর একটি অভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত এই কিশোরী ভিকটিমকে উদ্ধার করে।

Manual7 Ad Code

ঘটনাস্থলে কোন অপহরণকারীকে পাওয়া না যাওয়ায় উদ্ধারকৃত ভিকটিমকে ফেনি জেলার ফেনি সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code