সিলেটে বিমানের বিরুদ্ধে ১০ দিনের আল্টিমেটাম
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন সিদ্ধান্তের কারনে সিলেট অঞ্চলের ট্রাভেল এজেন্টসহ প্রবাসী, ওমরা ও হজ্জপালনকারীরা হয়রানী ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট অঞ্চলের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তার সাথে আটাব সিলেট অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসব সমস্যা নিরসনে ছয় দফা দাবিও তুলে ধরেন তারা। আর এ দাবি বাস্তবায়নে বিমানকে ১০ দিনের আল্টিমেটাম দেন আটাব নেতৃবৃন্দ। এর মধ্যে সমস্যা সমাধান না হলে বৃহৎ আকারে আন্দোলনে নামার হুশিয়ারি দেন তারা।
লিখিত বক্তব্যে মো. আব্দুল জব্বার বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন সিদ্ধান্তের কারনে সিলেট অঞ্চলের ট্রাভেল এজেন্টসহ প্রবাসী, ওমরা ও হজ্জপালনকারীরা হয়রানী ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণার পরও বিভিন্ন কারন দেখিয়ে সিলেট থেকে সরাসরি বহিঃবিশ্বে ফ্লাইট যাতায়াত ও বিদেশী এয়ারলাইনস আসা যাওয়া বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, সিলেটের ওমরা ও হজ্জ পালকারীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে সিলেট থেকে যাতায়াত করতে চান কিন্তু তাদের জন্য আসন সংকট তৈরী করে রাখা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে কমন ভাড়া নির্দিষ্ট থাকলেও সিলেটীদের জন্য অতিরিক্ত ভাড়ার সিস্টেম চালু করে রাথা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি ছয়টি দাবী জানান। দাবীগুলো হলো-
১. সিলেটী যাত্রীদের জন্য সপ্তাহে একটি সিলেট-জেদ্দা-সিলেট ফ্লাইট এর ব্যবস্থা করা অথবা কমন ভাড়ায় নির্দিষ্ট আসন বরাদ্দ রাখা।
২. বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ জেদ্দা, দুবাই লন্ডনসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে নির্ধারি কমন ভাড়া বহাল রাখা।
৩. সিলেট থেকে জেদ্দা, লন্ডন, দুবাই সরাসরি ফ্লাইটে অগ্রাধিকার ভিত্তিতে কমন ভাড়ায় সিলেটিদের আসন বরাদ্দ রাখা।
৪. সিলেট অঞ্চলের যাত্রীদের সাথে বৈষম্যমূলক আচরণ পরিহার করা।
৫. সপ্তাহে ধার্যকৃত জেদ্দা সিলেট ২ ফ্লাইটে সিলেটি যাত্রীদের জন্য ‘ইউ’ ক্লাসে প্রয়োজনীয় আসন বরাদ্দ রাখা।
৬. রানওয়ের শক্তি বৃদ্ধির কাজ দ্রুতগতিতে সম্পন্ন করে বিমান বাংলাদেশেসহ বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট এর ব্যবস্থা করা।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed