Main Menu

সিলেট-জাফলং সড়কে প্রাইভেটকার উল্টে নিহত ১

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে উল্টে গেলে জাহিদ হোসেন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দূর্ঘটনায় প্রাইভেটকারটি ধুমড়ে-মোচড়ে গেছে।

বুধবার (৬ মার্চ) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ ঢাকার তুরাগ থানার যাত্রবাড়ির উত্তরা ১৪ নং সেক্টরের বাইল ঝুড়ি এলাকার বাসিন্দা কবির হোসেনের ছেলে। তিনি প্রাইভেটকারটির যাত্রী ছিলেন। দূর্ঘটনায় আহত অন্য তিনজনের নাম পরিচয় জানা যায়নি। আহতদেরকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, সিলেট থেকে জাফলংমুখি প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ- ২৯-০১৩০) পথে বাঘের সড়ক এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে রাখা বিদ্যুতিক খুটির উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের যাত্রি জাহিদ হোসেন মারা যান। চালকসহ অন্য ৩জন মারাত্মকভাবে আহত হন।

এলাকার বাসিন্ধা আব্দুল মালিক, সংবাদকর্মী শোয়েব উদ্দিন, মনজুর আহমদ জানান দীর্ঘ দিন ধরে অপরিকল্পিত ভাবে সিলেট-জাফলং সড়কের পাশে বিদ্যুতের খাম্বা রাখায় দূর্ঘটনা সহ হতাহতের ঘটনা ঘটে। ইতেপূর্বে খাম্বা বোঝাই ট্রাকের সাথে মটর সাইকেল দূর্ঘটনায় ২জন ব্যবসায়ি নিহত হন। একই ভাবে সিলেট পল্লী বিদ্যুত এলাকায় খাম্বা বোঝাই ট্রাকের সাথে বাস দূর্ঘটনায় ঘটনাস্থলেই শিশু সহ ৪জন নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ২জন নিহত হন। এই দূর্ঘটনার পর সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলেট-তামাবিল মহাসড়কের সকল স্থান হতে ঠিকাদারী প্রতিষ্ঠানের এসকল খাম্বা সমুহ সরিয়ে নিতে নির্দেশ প্রদান করেন। কিন্তু এরপরও ঠিকাদারী প্রতিষ্টান খাম্বা গুলো না সরিয়ে সড়কের পাশে রেখে দেয়। এসব খাম্বা এমন ভাবে সড়কের পাশে রাখা হয়েছে তাতে রাস্তার পার্শ্ব দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্র/ছাত্রী সহ পথচারিরা যাতায়াতে মারাত্বক ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এলাকার সচেতন মহল গুরুত্বপূর্ণ এই মহাসড়কের পাশ হতে দ্রততম সময়ের মধ্যে খাম্বা গুলো সরানোর দাবী জানান।

হাইওয়ে পুলিশের কর্মকর্তা মাসুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও আহতদের উদ্ধার করা হয়ে। আহতোদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed