লুনার সুস্থ্যতা কামনায় সিলেটে দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদী লুনার সুস্থ্যতা কামনা করে সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নগরীর সাদাটিকর জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবীর শেপীর বাসভবনে শনিবার (২ মার্চ) বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা-মুক্তি ও তাহসিনা রুশদী লুনার আশু সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর ও সিলেট জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবীর শেপী, সহ সভাপতি তাহসিন শারমিন তামান্না, সাধারণ সম্পাদিকা আমেনা বেগম রুমি, যুগ্ম সম্পাদক ফারজানা বক্ত রাহেনা, সমাজকল্যাণ সম্পাদক ফাতেমা আহমদ বকুল, নারী সম্পাদক লিটা বেগম, অশিন আহমদ সায়মা, সেলিনা, দিলারা, নওরিন, ফাহিমা প্রমুখ।
Related News
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইনRead More
সিলেটের কৃতিপুরুষ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানেরRead More



Comments are Closed