Main Menu

সুবর্ণচরে ধর্ষণের শিকার গৃহবধূর আত্মহত্যা

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ধর্ষণের শিকার এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। স্বামীর সঙ্গে স্থানীয় নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে ধর্ষণের শিকার হয়েছেন গৃহবধূ। পরে বিষপান করে আত্মহত্যা করেন তিনি।

পরিবারের দাবি, শুক্রবার (১ মার্চ) রাতে ইউনিয়নের চর মাকসুম গ্রামে ধর্ষণের ঘটনার পর শনিবার (২ মার্চ) সকালে ওই নারী বিষপান করেন। পরে দুপুরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে একই এলাকার আলাউদ্দিন ঘরে ঢুকে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। এর মধ্যে তার স্বামী বাড়িতে ঢুকে পড়লে স্বামী-স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে আলাউদ্দিনকে আটক করে।

একপর্যায়ে পার্শ্ববর্তী ওয়ার্ডের নুরু মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ রাতেই ধর্ষককে মারধর করে ৬০ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেয়। পরবর্তীতে সকালে নির্যাতনের শিকার গৃহবধূ বিষ পান করলে তাকে পরিবারের লোকজন নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

মৃত গৃহবধূর পরিবারের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে কেন্দ্র করে ওই গৃহবধূর স্বামী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর আনারস প্রতীকের ভোট করাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থক আলাউদ্দিন গৃহবধূকে ধর্ষণ করেছে। পরে বিষপান করে আত্মহত্যা করেন তিনি।

Manual7 Ad Code

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, দুপুরে সুবর্ণচরের গৃহবধূ পলি আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বলেন, বিষয়টি শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code