Main Menu

গোপালগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে ফাতেমা খানম (৪) ও কোহেলী রায় (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডহরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা খানম ডহরপাড়া গ্রামের কালাম মৃধার মেয়ে ও কোহেলী রায় একই গ্রামের সুরেশ রায়ের মেয়ে।

স্থানীয়রা জানায়, দুপুরে ওই দুই শিশু বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকেরা। বাড়ির আশপাশে কোথায়ও শিশু দুটিকে না পেয়ে পুকুরে সন্ধান চালায় তারা। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. নাজমুল হুদা মিঠু বলেন, স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

Share





Related News

Comments are Closed