কারিগরি বোর্ডের অধীনে নার্সিং কোর্স বন্ধের দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নার্সিং শিক্ষা ধ্বংসের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা ধ্বংসের ষড়যন্ত্র রুখতে ও কারিগরি বোর্ডের অধীনে নার্র্সিং কোর্স বন্ধের দাবিতে নগরীতে বিশাল মানববন্ধন করেছে স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশন সিলেট নার্সিং কলেজ। বৃহস্পতিবার (২৮ ফেব্রয়ারি) মানববন্ধন শেষে তারা সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও নার্সদের পক্ষে কথা বলেছেন। ঠিক তেমনি- প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নার্সদের উন্নয়নে তাদের সকল সুযোগ সুবিধা প্রদান করছেন। বাংলাদেশে স্বাস্থ্যসেবা এগিয়ে নিতে নার্সরা প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রী প্রতিবছরই নতুন করে নার্সদের নিয়োগ দিচ্ছেন। গত ২০১৬ সালে রেকর্ড গড়েছেন ১০ হাজার নার্স নিয়োগ দিয়ে। নার্সরা তাদের সেবা দিয়ে রোগী ও মানুষের মন জয় করে নিয়েছেন।
স্মারকলিপিতে তারা আরো উল্লেখ করেন- নার্সদের আরো দক্ষ করে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মাস্টার্স অব নার্স’ প্রতিষ্ঠা করেছেন। পার্বত্য অঞ্চলে চিকিৎসা সেবা এগিয়ে নিতে নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর চালু করেছেন। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল আইন-২০১৬ চালু করে নার্সদের জন্য এক অনন্য কাজ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশকে এগিয়ে নিতে সবকিছুর সাথে তাল মিলিয়ে যখন নার্সরাও এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একটি কুচক্রি মহল তাদের স্বার্থ হাসিলের লক্ষ্যে নার্সদের বিরুদ্ধে নানা পায়তারা করার চেষ্টা করছে। ওই কুচক্রী মহল কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে নার্সিং কোর্স চালু করেছে। যা ২০১৬ সালের আইন বহির্ভূত। তাছাড়া কারিগরি শিক্ষার মাধ্যমে নার্সিং কোর্স চালু করলে অনেক অদক্ষ, নার্সিং সেবায় অনুপযোগীরাও মহান এ পেশায় সুযোগ পাবে। যার ফলে বহু প্রতিক্ষিত নার্সিং সেবার মান দিন দিন কমে আসবে। নার্সদের প্রতি মানুষের আস্থা ও ভালবাসা হ্রাস পাবে। তাই নার্সদের বিরুদ্ধে কুচক্রিমহলের কাযর্কলাপ বন্ধ করতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

স্মারকলিপির পূর্বে নগরীতে এক বিশাল র্যালী বের করে স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশন সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন- স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি অনিক দে, সাধারণ সম্পাদক সিথী তালুকদার। আরো উপস্থিত ছিলেন, সজিব মিয়া, তানজিনা আক্তার অভিজিত পাল, জেসমিন আকতআর, সামনান গালিব, আখি শর্মা, সুহান, সঞ্জয় বৈদ্য, ফাতেমা ফেরদৌস, শ্রাবন, অর্নব, মিঠু কর্মকার, হোসনে আরা সুমি, কাবেবী দাস, জেবিন, মোজাম্মেল হোসেন, মনি প্রমুখ।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed