সুনামগঞ্জে দশ লাখ টাকার ভারতীয় মালামাল আটক
সুনামগঞ্জ প্রতিনিধি: বিনা শুল্কে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা প্রায় ১০ লাখ টাকার মালামাল সুনামগঞ্জে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই মোড় থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা মালামালগুলো আটক করে।
২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো: মাকসুদুল আলম বুধবার বিকেলে জানান বিজিবির ব্যাটালিয়ন সহকারি পরিচালক মাহবুবুর রহমানের নেতৃত্বে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে দিরাই মোড় সংলগ্ন ব্রীজের উপর থেকে বিনা শুল্কে ডলুরা বর্ডার হাট থেকে চোরাই পথে নিয়ে আসা অবৈধ ভারতীয় মালামালগুলো আটক করে।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন কোম্পানীর ৩৩০ জোড়া বুট জুতা, ২৯৮ জোড়া মেগা বুট জুতা, ৩৫৪ জোড়া স্যান্ডেল, কিটকাট চকলেট ২৩১৮ প্যাকেট।
আটককৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ ২৯ হাজার ৪৬০ টাকা।
বুধবার জব্দ তালিকা শেষে ভারতীয় মালামাল সুনামগঞ্জ কাষ্টমসে জমা দেয়া হয়েছে বলেও নিশ্চিত করেন বিজিবি অধিনায়ক।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed