Main Menu

মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বৃহত্তর মদিনা মাকের্ট ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন গত ২৩শে ফেব্রয়ারী শনিবার সম্পান্ন হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে হাজী মো: আমির হোসেন, সহ সভাপতি পদে সাইদুল ইসলাম ও আলী মিয়া, সম্পাদক বাবুল আহমদ খান, সহ সম্পাদক মো: বিন আমীন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, কোষাধ্যক্ষ মো: রাসেল আহমদ, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ মাসুম, দপ্তর ও প্রচার সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন কার্যকরী সদস্য বশির আহমদ, সিতু রঞ্জন দে, শংকর দে ও কাওছার আহমদ কাহার নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার হিসাবে মো: আকসার বকস দায়ীত্ব পালন করেন।

স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের সার্বিক সহযোগিতায় উৎসব মুখর ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বিরোধ ও স্বস্তিদায়ক নির্বাচন সম্পন্ন হওয়ায় সকল সদস্য, প্রার্থী, উপদেষ্ঠা পরিষদ ও তত্তাবাধায়ক কমিটির সকল কর্মকর্তাকে প্রধান নির্বাচন কমিশনার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আগামী বৃহস্পতিবার (২৮ ফেব্রয়ারী) ব্যবসায়ী সমিতির কার্যালয়ে নবগঠিত কমিটির দাযীত্ব গ্রহন অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed