ফেঞ্চুগঞ্জে বাতিল হওয়া ৭ প্রার্থী আপিলে বৈধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া ৭ প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে রিটানিং কর্মকর্তা তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।
আপিলে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সুলতানা রাজিয়া ডলি, ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম টিটু, বখতিয়ার হোসেন রয়ন, মো. সাহাদ মিয়া ও সাইয়্যেদুল মুরাদ। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস বেগম ইকবাল ও মোহিনী বেগম।
এর আগে গত বুধবার (২০ ফেব্রুয়ারি) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ তাদের প্রার্থিতা বাতিল করেন। পরে প্রার্থিতা ফেরত পেতে তারা নির্বাচন কমিশনে আপিল করেন।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed