অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণে লাগবে ফটো আইডি
বৈশাখী নিউজ ডেস্ক: বিমানসহ সকল এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীগণকে বিমানবন্দরে বোর্ডিং কার্ড নেয়ার সময় টিকেটের সঙ্গে ফটো আইডি অবশ্যই দেখাতে হবে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজের এ নির্দেশের কথা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি।
এতে জানানো হয়, বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির নির্দেশনা মতে, বিমানসহ সব এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীদের বিমানবন্দরে বোডিং কার্ড নেয়ার সময় টিকিটের সঙ্গে আবশ্যিকভাবে ফটো আইডি দেখাতে হবে।
ফটো আইডি হিসেবে যাত্রীর বৈধ পাসপোর্ট/ন্যাশনাল আইডি বা স্মার্ট কার্ড/ড্রাইভিং লাইসেন্স/স্টুডেন্ট আইডি অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিস আইডি গ্রহণযোগ্য হবে।
এরই পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার যাত্রীদের সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের সময় ফটো আইডি সঙ্গে রাখার অনুরোধ করছে। অন্যথায় তাদের বিমানে ভ্রমণ করতে দেয়া হবে না।
Related News
৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্যRead More
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More



Comments are Closed