Main Menu

সিলেট ক্বীন ব্রীজ এলাকা থেকে লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরের ক্বীন ব্রীজ এলাকা থেকে এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এখন পর্যন্ত মৃতদেহটির কোনো পরিচয় বা আত্মীয় স্বজনের সন্ধান পাওয়া যায়নি। মৃত ব্যক্তির বয়স অনুমান ৩৮/৩৯, গায়ের রং উজ¦ল শ্যামলা, লম্বা আনুমানিক ৫ফুট ৭ ইঞ্চি, মুখমন্ডল লম্বাটে। মৃতদেহটি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রক্ষিত আছে।

যদি কারো উক্ত মৃত ব্যক্তির পরিচয় জানা থাকে বা আত্মীয় স্বজনের সন্ধান পান তাহলে কোতোয়ালী মডেল থানায় ০১৭১৮০১১৮৪০ যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা।

Share





Related News

Comments are Closed