Main Menu

অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নীলফামারী সরকারী কলেজে মানববন্ধন কর্মসুচী পালন করেছেন শিক্ষকগণ।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নীলফামারী সরকারী কলেজ ইউনিটের উদ্যোগে এই কর্মসুচী পালন করা হয়।

ইউনিটের সভাপতি মাহবুবুর রহমান ভুইয়ার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সম্পাদক জাহিদুল ইসলাম।

বক্তারা অবিলম্বে নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের উপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

Share





Related News

Comments are Closed