এবার পাকিস্তানের পাল্টা হামলা-গোলাবর্ষণ
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ঢুকে ভারতীয় বিমানবাহিনীর অভিযানের কয়েক ঘণ্টা পরেই পাল্টা হামলা চালালো পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কানাচক সীমান্তে গোলাবর্ষণ শুরু করেছে পাক সেনারা।
এর আগে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৩টার দিকে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় বিমানবাহিনী ২১ মিনিটের এক অভিযান পরিচালনা করে।
ভারতীয় বিমানবাহিনীর ওই হামলায় সন্দেহভাজন ৩০০ ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। তবে ভারতের এই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। পাকিস্তানের দাবি, ভারতের বিমান হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি।
ইন্ডিয়া ট্যুডের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত পেড়িয়ে পাকিস্তানের অভ্যান্তরে ভারতীয় বিমান বাহিনী ‘জঙ্গি আস্তানা’ গুঁড়িয়ে দেয়ার পর জম্মুর কানাচক সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করে হামলা করেছে পাকিস্তান রেঞ্জার্স।
এদিকে, পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় হামলার পর ভারতের সব বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর আকস্মিক হামলার পর জরুরি বৈঠক তলব করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
মঙ্গলবার সকাল ১১টার দিকে কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছেন তিনি।
এর আগে সকালের দিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় বিমানবাহিনীর হামলার পর সেখানকার বর্তমান পরিস্থিতি পর্যালোচনার জন্য জরুরি বৈঠক ডাকেন। বৈঠকে পাকিস্তানের সাবেক সচিব ও রাষ্ট্রদূতরা অংশ নেন।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় আত্মঘাতী হামলায় দেশটির কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর (সিআরপিএফ) ৪০ সদস্য নিহত হওয়ার পর দুই দেশের মাঝে চরম উত্তেজনা শুরু হয়।
কিন্তু পুলওয়ামা আত্মঘাতী হামলায় পাকিস্তানের কোনও ভূমিকা নেই বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি বলেছেন, ভারত ওই হামলার যথাযথ প্রমাণ দিলে ব্যবস্থা নেবে পাকিস্তান। যদি ভারত হামলা চালায় তাহলে তার পাল্টা হামলাও চালাবে পাকিস্তান বলে জানিয়ে দিয়েছে ইমরান খান।
Related News
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪Read More
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: মিশরের গিজায় আল-আয়াত সংলগ্ন এলাকায় দুই ট্রেনের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষ হয়েছে।Read More



Comments are Closed