Main Menu

ফেঞ্চুগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে অর্ধ লক্ষ টাকা জরিমানা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে তিন প্রতিষ্ঠানকে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গঁলবার দুপুরে ফেঞ্চুগঞ্জ বাজারে নানা অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

ফেঞ্চুগঞ্জ পশ্চিমবাজারস্থ বিজয় লক্ষী মিষ্টান্ন ভান্ডারে অপরিস্কার ও অপরিচ্ছন্নতার কারণে ৫ হাজার টাকা, এবং পন্যের নির্ধারিত মূল্য তালিকা না থাকায় আনার কলি ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সানরাইজ সোয়াবিন তেল তৈরির কারখানায় নানা অনিয়মের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইলকোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট আয়েশা হক, ভোক্তা অধিকারের এডি জাহাঙ্গীঁর আলম। এছাড়া একই এলাকায় পৃথক মোবাইলকোর্ট পরিচালনা করেন এসি ল্যান্ড সঞ্জিতা কর্মকার।

Share





Related News

Comments are Closed