Main Menu

জকিগঞ্জে ৯৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ থেকে ৯৯০ পিস ইয়াবাসহ মো. শাহাবুদ্দিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে এএসপি ওবাইন ও এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে জকিগঞ্জ উপজেলার মইয়াখালি এলাকা থেকে তাকে আটক করে। অভিযানকালে তার কাছ থেকে ৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক শাহাবুদ্দিন জকিগঞ্জ উপজেলার কোনার গাঁও গ্রামের মৃত ইছাক আলীর ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ আটক শাহাবুদ্দিনকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান।

Share





Related News

Comments are Closed