সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় আগুনে হতাহতের ঘটনায় সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের দপ্তর থেকে পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রী পরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা সচিব (সমন্বয় ও সংস্কার) ড. মো. শামসুল আরেফিন নোটিশটি পাঠান।
এতে আরো বলা হয় গত ২০ ফেব্রুয়ারি বধুবার রাতে নন্দকুমার দত্ত রোড ও চুড়িহাট্টা শাহী জামে মসজিদ এলাকায় ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের প্রতি শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মীতা প্রকাশের লক্ষ্যে ২৫ ফেব্রুয়ারি সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে।
এদিন দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ভবনসমূহে এবং বিদেশে বাংলাদেশের মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বলে এতে জানানো হয়।
উল্লেখ্য গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে দশটায় শুরু হয়ে পরের দিন সকাল পর্যন্ত জ্বলতে থাকা আগুনের ওই ঘটনায় ৬৭ জনের প্রাণহানি হয় আর আহত হয়, প্রায় অর্ধশত।
Related News
২১ জানুয়ারি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনাRead More
গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুইটি থানা ও দুইটি পৌরসভাRead More



Comments are Closed