Main Menu

সিলেটে মিসবাউল খুনের আসামি গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে তুলা মিল ম্যানেজার সৈয়দ মিসবাউল হোসেন (৫৫) খুনের আসামি মো. রমজান মিয়াকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করে শাহপরাণ থানা পুলিশ।

পুলিশ জানায়, গত বুধবার (২০ ফেব্রুয়ারি) ছুরিকাঘাতে খুন হন নগরীর খরাদিপাড়ার তুলা মিলের ম্যানেজার সৈয়দ মিসবাউল হোসেন। ওইদিন রাতে মিলের হিসাব শেষে বসে থাকার সময় রমজান আলীকে মিলে প্রবেশ করে গলা কেটে ও বুকে আঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায় রমজান। স্থানীয়রা আহতাবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পুলিশ আরও জানায়, মিসবাউল হত্যাকান্ডে তাঁর মা মাহবুবা খাতুন বাদী হয়ে শনিবার মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ঘাতক রমজান মিয়াকে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ‘গ্রেফতারকৃত রমজান জিজ্ঞাসাবাদে খুনের বিষয়টি স্বীকার করেছে। টাকার লোভেই খুন করা হয় মিসবাউলকে। রবিবার ঘাতক রমজানকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য আদালতে হাজির করা হয়েছে।’

Share





Related News

Comments are Closed