বিশ্বনাথে ট্রাক্টর উল্টে যুবক নিহত
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ট্রাক্টর উল্টে জুনাইদ আহমদ জুনেদ (২৩) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার দশঘর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কালা মিয়ার পুত্র।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় একই ইউনিয়নের লাটুরবাড়ি নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত জুনাইদ আহমদ জুনেদ পেশায় ট্রাক্টর গাড়ির চালক। জুনেদ ও তার বড় ভাই জাহেদ মিয়া প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দুপুরে হাওর থেকে ট্রাক্টরে করে নোয়াগাঁও থেকে মাটি নিয়ে গ্রামের পার্শ্ববতী গ্রামের লাটুরবাড়ী নামক স্থানে ফেলার সময় ট্রাক্টর উল্টে গিয়ে মেশিনের একটি অংশ চালক জুনেদের বুকের মধ্যে ছিটকে পড়ে। এসময় সে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাত সাড়ে ৮টায় নোয়গাঁও গ্রামের জামে মসজিদের পার্শ্ববর্তী মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয় হবে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed