সিলেটে বিএনপির প্রতিনিধি সভা ২৩ ফেব্রুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট জেলা ও মহানগর বিএনপির প্রতিনিধি সভা আগামী ২৩ ফেব্রয়ারি শনিবার বিকেল ৩টায় নগরীর পশ্চিম দরগাহ গেইটস্থ (আলিয়া মাদ্রাসা মাঠের পশ্চিম পার্শ্বে) হোটেল হলিসাইটের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে।
রোববার (১৭ ফেব্রয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৩ ফেব্রয়ারি প্রতিনিধি সভায় সিলেট জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, ১ম সহ-সভাপতি, ১ম যুগ্ম সম্পাদক, ১ম সাংগঠনিক সম্পাদক এবং মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, ১ম সহ-সভাপতি, ১ম যুগ্ম সম্পাদক, ১ম সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌর শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং জেলা শাখার আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, মহানগর বিএনপির সকল ওয়ার্ড শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, মহানগরের আওতাধীন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে উক্ত সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।
প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলার সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক উক্ত প্রতিনিধি সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানান।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed