দক্ষিন সুরমায় নিহত ৩ জনের জানাজা সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নিহত নববধূ মাহফুজা আনজুম তাসনীম তাপাদার (২০) ও তার দুই ননদের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার বদিকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রোববার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ওসমানীনগর উপজেলার আলহাজ্ব মিনা বেগম নুরানীয়া মহিলা দাখিল মাদরাসায় তাসনীমের প্রথম জানাজার নামাজ ও দুপুর ২টায় তার স্বামীর বাড়ি দক্ষিণ সুরমার সিলামে দ্বিতীয় জানাজার নামাজ সম্পন্ন হয়।
তাসনীমের মরদেহ মহিলা মাদরাসায় নেয়ার পর কান্নায় ভেঙে পড়েন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা। তিনি ছিলেন আলহাজ্ব মিনা বেগম নুরানীয়া মহিলা দাখিল মাদরাসার সুপার ও ওসমানীনগর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুমের বড় মেয়ে এবং ওই মাদরাসার সাবেক ছাত্রী। তার বাড়ি জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামে।
একই দুর্ঘটনায় নিহত হয়েছেন নববধূর ননদ লিয়া বেগম (১৭) ও আয়শা (১৮)। লিয়া দক্ষিণ সুরমার মোহাম্মদপুর গ্রামের সৈয়দ মজলিস আলীর মেয়ে। তিনি দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। আর আয়শা একই গ্রামের লিয়াকত হোসেনের মেয়ে। তিনি দক্ষিণ সুরমা নুরজাহান মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। নিহত লিয়া ও আয়শা একে অপরের চাচাতো বোন।
জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি তাসনীমের বিয়ে হয়। তার স্বামী ফ্রান্স প্রবাসী সৈয়দ জুবায়ের হোসেন। স্বামীকে নিয়ে দাওয়াত খেতে গতকাল শনিবার তিনি সিএনজি অটোরিকশাযোগে তার নানার বাড়ি শহরতলীর আলমপুরে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তার দুই ননদ। পথিমধ্যে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার বদিকোনা এলাকায় পৌছলে তারা নির্মম দুর্ঘটনার শিকার হন।
নববধূ তাসনীমের স্বপ্ন ছিল প্রবাসী স্বামীকে নিয়ে একটি সুখী পরিবার গড়ার। কিন্তু হাতের মেহদীর রঙ মুছে যাওয়ার আগেই তার প্রাণ কেড়ে নিল ঘাতক বাস। চিরদিনের জন্য তাকে চলে যেতে হলো না ফেরার দেশে। একটি সড়ক দুর্ঘটনায় তছনছ হয়ে গেল ৪টি পরিবারের সকল স্বপ্ন।
Related News
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More



Comments are Closed