ছাতকে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক
ছাতক সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়ায় ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব।
রোববার দুপুরে তাদের আটক করা হয়। আটকৃতরা হচ্ছে- সিলেট মহানগরের জালালাবাদ থানার খালপাড় গ্রামের মো. হোসাইন আহমদের ছেলে আব্দুল লতিফ (২৫) ও সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাখালি গ্রামের আইয়ূব আলীর ছেলে সাকিব আহমদ (২০)। তারা দুজনেই দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল।
র্যাব-৯ এর লেঃ কমান্ডার ফয়ছল আহমদের নেতৃত্বে র্যাব সদস্যরা গ্রাহক সেজে ইয়াবা বিক্রেতা লতিফ ও সাকিবকে কৌশলে জাউয়া বাজারে নিয়ে আসে। এখানে ইয়াবা সরবরাহ করার সময় ৩০২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। এ সময় র্যাবের ডিএডি আনিসুর রহমান, ডিএডি নাসিম রেজাসহ র্যাব সদস্যরা অভিযানে সাথে ছিলেন। ডিএডি নাসিম রেজা ইয়াবাসহ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed