Main Menu

আন্তর্জাতিক হাঁটা দিবসে এলইউ’র কর্মসূচি

বৈশাখী নিউজ ডেস্ক : ১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক হাঁটা দিবস উপলক্ষে পরিবেশ বান্ধব পদযাত্রার আয়োজন করেছে লিডিং ইউনিভার্সিটি।

বিশ্বের শক্তিশালী অবকাঠামো সুস্থ মানব শক্তি গড়ে তোলার লক্ষ্যে হাঁটি, স্বাস্থ্য গড়ি, পরিবেশ বান্ধব পদযাত্রা ও গণস্বাক্ষর কর্মসূচীর অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১০টায় লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে পদযাত্রা বের হয়ে সুনামগঞ্জ বাইবাস রেলক্রসিং থেকে পুনরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

পদযাত্রায় উপস্থিত থাকবেন আন্তর্জাতিক হাঁটা দিবসের প্রতিষ্ঠাতা ও পায়ে হেঁটে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমকারী প্রথম এশিয়ান নারী জান্নাতুল মাওয়া রুমা।

উন্মুক্ত এ পদযাত্রায় লিডিং ইউনিভার্সিটির সকল শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং কর্মচারীদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

Share





Related News

Comments are Closed