কমলগঞ্জে বজ্রপাতে ১ শিশু নিহত, আহত ৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কমলগঞ্জে মাঠে ক্রিকেট খেলার সময় আকস্মিক বজ্রপাতে রিফাত মিয়া (১১) নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে।
রোববার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় এ ঘটনাটি ঘটে।
নিহত রিফাত কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর রাসটিলা গ্রামের দিন মজুর জসিম উদ্দিনের ছেলে। সে বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল। বজ্রপাতে তার সাথে আরও ৩ শিশু আহত হয়।
আহত শিশুরা হলো, উত্তর রাসটিলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে কাওছার মিয়া (১৪), জালাল মিয়ার ছেলে সবুজ মিয়া (১৩) ও আনোয়ার মিয়ার ছেলে ওয়াকিল মিয়া (১২)।
কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান ও স্থানীয় ইউপি সদস্য সোলেমান হোসেন জানান, সকাল থেকে বৃষ্টিসহ দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। শিশু রিফাত মিয়াসহ ৪ শিশু মাঠে ক্রিকেট খেলছিল। বেলা সাড়ে ৩টায় আকস্মিকভাবে বজ্রপাত হয়। রিফাতসহ আহত ৩ শিশুকে নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাত মিয়াকে মৃত ঘোষনা করেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মানষ কান্তি সিনহা বলেন, বজ্রপাতে রিফাত মারা গেছে, আর বাকি তিন শিশু আহত হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বজ্রপাতে এক ছাত্রের মৃত্যু ও তিন শিশু আহতের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। জেলা প্রশাসন থেকে নিহতের পরিবার ও আহতরা আর্থিক সহায়তা পাবে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed