আলীরগাঁও ইউপি চেয়ারম্যান হেলালের পদত্যাগ
গোয়াইনঘাট প্রতিনিধি : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউনিয়ন চেয়ারম্যানের পদ ছাড়লেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল। রোববার তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার পদত্যাগপত্র জমা দেন।
আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি আলীরগাঁও ইউনিয়নে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিতও হয়েছেন।
এ ব্যাপারে গোলাম কিবরিয়া হেলাল বলেন, ‘পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দেওয়ায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে পদত্যাগ পত্র জমা দিলাম। সকলের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ নির্বাচনে জয় নিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed