Main Menu

হবিগঞ্জে আ’লীগের ৮ প্রার্থীর নাম ঘোষণা

হবিগঞ্জ প্রতিনিধি: আগামী ১০ মার্চ দেশের ৮৭টি উপজেলায় প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের এ নির্বাচনে অংশগ্রহণের জন্য হবিগঞ্জের ৮ প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে দলীয় সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে মনোনীতদের তালিকা প্রকাশ করেন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঘোষিত তালিকা অনুযায়ী হবিগঞ্জে আওয়ামী লীগের চূড়ান্ত ৮ প্রার্থী হলেন :

হবিগঞ্জ সদর- মো. মশিউর রহমান শামীম, নবীগঞ্জ- মো. আলমগীর চৌধুরী, লাখাই- মো. মুশফিউল আলম আজাদ, বাহুবল- মো. আব্দুল হাই, মাধবপুর- আতিকুর রহমান, চুনারুঘাট- মো. আব্দুল কাদির লস্কর, আজমিরীগঞ্জ- মো. মর্ত্তুজা হাসান ও বানিয়াচং- মো. আবুল কাশেম চৌধুরী।

Share





Related News

Comments are Closed