কক্সবাজারের ৩৫ এলাকায় ফ্রি ওয়াই-ফাই
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার শহরকে ডিজিটাল সিটিতে পরিণত করতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে ৩৫টি এলাকায় ৭৪টি ফ্রি ওয়াই-ফাই জোন বাস্তবায়নের চুক্তি করেছে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ। এতে স্থানীয় লোকজনের পাশাপাশি পর্যটকেরা বিনা মূল্যে ওয়াই-ফাই ব্যবহার করতে পারবে।
গতকাল শুক্রবার সকালে কক্সবাজার সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে কক্সবাজার জেলার ৩৫টি এলাকায় ৭৪টি ফ্রি ওয়াই-ফাই জোন বাস্তবায়নের চুক্তি স্বাক্ষর করেন।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ জানিয়েছেন, পর্যটন শহর কক্সবাজারকে আরও পরিচিত করতে সব ব্যবস্থা নেওয়া হবে। তথ্যপ্রযুক্তির জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছে সরকার। পাশাপাশি প্রযুক্তিনির্ভর দুর্নীতিমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, কক্সবাজারে ১৫৪ কোটি টাকা ব্যয়ে একটি হাইটেক পার্কের নির্মাণকাজ শুরু হবে। ২০২১ সালের মধ্যে কক্সবাজার হাইটেক পার্ক নির্মাণের কাজ শেষ করা হবে। যেখানে প্রায় পাঁচ হাজার তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed